বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৫

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন আলোকচিত্র শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব, সোসাইটি এবং সমমনা ব্যক্তি ও সংগঠনের সমন্বয়ে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) এ দিনটি সম্মিলিতভাবে উদযাপন করতে যাচ্ছে।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর উদ্যোগে আগামী ১৯ আগস্ট ২০২৫, সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি র‌্যালি এবং একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হবে। র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এসে শেষ হবে।

আপনার প্রতিষ্ঠানকে এ আয়োজনের সাথে যুক্ত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সক্রিয় অংশগ্রহণ এ দিবসের উদযাপন এবং সামগ্রিক আলোকচিত্র আন্দোলনকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে।

সহ-আয়োজক হিসেবে উদযাপনে অংশগ্রহণের জন্য আপনার সম্মতির পাশাপাশি আপনার প্রতিষ্ঠানের লোগো আমাদের কাছে contact@bpsbd.org ঠিকানায় পাঠানোর অনুরোধ করছি। একই সঙ্গে, আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি কেউ ঢাকার মূল আয়োজনে অংশগ্রহণ করতে আগ্রহী থাকেন, তাহলে তার নাম ও যোগাযোগের নম্বর পাঠালে আমরা সমন্বয় করব।

আপনার প্রতিষ্ঠানের নাম ও লোগো আমরা বিপিএস-এর ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রিন্ট ডিজাইনে প্রকাশ করব।

বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৫ আয়োজনের সহআয়োজক হিসেবে যুক্ত হচ্ছেন:

  • বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি,
  • পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট,
  • রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটি,
  • ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটি (এফপিএস),
  • সিলেট ফটোগ্রাফিক সোসাইটি,
  • নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব,
  • গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি,
  • গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ফটোগ্রাফি ক্লাব,
  • কাউন্টার ফটো,
  • পাবনা ফটোগ্রাফার্স ফোরাম,
  • লিজেন্ডারী মোমেন্ট ফটোগ্রাফি সোসাইটি,
  • ঢাকা ফটোগ্রাফারস্‌ ক্লাব,
  • খুলনা ফটোগ্রাফিক সোসাইটি,
  • কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি,
  • জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি,
  • বগুড়া ফটোগ্রাফি ক্লাব,
  • ভোলা ফটোগ্রাফি ক্লাব,
  • জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটি,
  • নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটি,
  • স্টার ফটোগ্রাফিক সোসাইটি,
  • গাইবান্ধা ফটোগ্রাফি এসোসিয়েশন,
  • বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ,
  • এনভারমেন্টাল ফটোগ্রাফিক সোসাইটি – ইপিএস,
  • ইয়ং ফটোগ্রাফার প্যানেল অফ বাংলাদেশ,
  • নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ফটোগ্রাফি ক্লাব,
  • ব্রাইট আর্ট স্টুডিও,
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি,
  • তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব,
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব,
  • ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব,
  • ধুনট ফটোগ্রাফি এন্ড আর্ট ক্লাব,
  • ৩৬৫ ফটোগ্রাফি লাইব্রেরী,
  • জয়পুরহাট ফটোগ্রাফিক গ্রুপ,
  • চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল,
  • সংযোগ,
  • চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি,
  • প্রিজম,
  • ছায়া ইনস্টিটিউট অফ কমিউনিকেশন এ্যান্ড ফটোগ্রাফি,
  • রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব,
  • জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটি,
  • নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব,
  • অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফটোগ্রাফারস্‌
  • ফটোগ্রাফি পত্রিকা,
  • বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট
  • মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি
  • মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ফটোগ্রাফিক সোসাইটি
World Photography Day 2025 Logo

World Photography Day 2025 Banner

World Photography Day 2025 Poster

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *