বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৬ উদযাপন

সারাদেশের ৮০টিরও বেশি ফটোগ্রাফিক সংগঠনকে সাথে নিয়ে ১৯ আগস্ট, ২০২৬ তারিখে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন করেছে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)।

“আলোকচিত্র সংরক্ষণে বিশ্ব ইতিহাস রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি উদযাপিত হয়। দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।

সকাল ৯টা ৩০ মিনিটে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশিষ্ট আলোকচিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর শাওজাল আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট বাউলশিল্পী মোহাম্মদ আলমগীর ও তাঁর দল, শিল্পী মাজেদ চৌধুরী এবং খন্দকার মফিজুল ইসলাম। বৃষ্টির কারণে অনুষ্ঠানে কিছুটা বিরতি দেওয়া হয় এবং নির্ধারিত সূচিতে সামান্য পরিবর্তন এনে পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর স্থায়ী পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, স্থায়ী পরিষদের সদস্য ইমতিয়াজ আলম বেগ এবং মহাসচিব জাকিরুল মাজেদ কনক দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

বিশিষ্ট আলোকচিত্রশিল্পী ও সমাজকর্মী শহিদুল আলম, আলোকচিত্রশিল্পী আব্দুল মালেক বাবুল, হাসান সাইফুদ্দিন চন্দন, বি. কে. এস. ইনান, মুনিরা মোর্শেদ মুন্নী, স্বপন শাহা, মঈন উদ্দিন, আক্কাস মাহামুদ, মীর শামসুল আলম বাবু, সুখেন কুমারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী স্নিগ্ধা জামান।

সকাল ১১টা ২০ মিনিটে জাতীয় শহীদ মিনার থেকে আলোকচিত্রশিল্পী, সংবাদমাধ্যমকর্মী, বিভিন্ন সংগঠনের সদস্য, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য চত্বরে গিয়ে শেষ হয়।

বিপিএস-এর নেতৃত্বে ঢাকার কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রায় ২৭টি স্থানে পৃথকভাবে দিবসটি উদযাপিত হয়।

বিপিএস-এর সাথে যেসব সংগঠন যৌথভাবে এবারের বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন করেছে, সেগুলো হলো:

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, বেগআর্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি, বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট, পাঠশালা ডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন, কাউন্টার ফটো – আ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস, দৃক পিকচার লাইব্রেরি, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ফটোগ্রাফিক সোসাইটি, রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটি, বগুড়া ফটোগ্রাফিক সোসাইটি, থার্ড আই চট্টগ্রাম, ক্রিয়েটিভ ফটোগ্রাফার্স, এমএসডি মিডিয়া প্রো, ভৈরব ফটোগ্রাফিক সোসাইটি, খুলনা ফটোগ্রাফিক সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটি, দিনাজপুর ফটোগ্রাফিক সোসাইটি, সিলেট ফটোগ্রাফিক সোসাইটি, আর্কিটেকচার ডিপার্টমেন্ট ফটোগ্রাফিক সোসাইটি, বরিশাল ফটোগ্রাফিক সোসাইটি, বেগআর্ট ফোরাম, বুয়েট ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, রাজবাড়ী ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ আলোকচিত্র সংসদ, প্রিজম ফটোগ্রাফিক ফোরাম, পার্বত্য জেলা আলোকচিত্র সংসদ, রংপুর ফটোগ্রাফিক সোসাইটি, সংযোগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ ভিজ্যুয়াল আর্ট সোসাইটি, বাংলাদেশি ফটোগ্রাফার্স গ্রুপ, কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি, ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটি, ময়মনসিংহ ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ অ্যাস্ট্রো ফটোগ্রাফিক সোসাইটি, ফটোগ্রাফার্স ক্লাব, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফটোগ্রাফার্স, এনভায়রনমেন্টাল ফটোগ্রাফিক সোসাইটি, দৃশ্যকলা – দ্য একাডেমি অব ভিজ্যুয়াল আর্টস, মাহফুজ উল্লাহ মেমোরিয়াল ফাউন্ডেশন, ভৈরব আলোকচিত্র সংসদ, লিজেন্ডারি মোমেন্ট ফটোগ্রাফিক সোসাইটি, মুন্সিগঞ্জ ফটোগ্রাফি অ্যান্ড ফিল্ম সোসাইটি, স্বরূপকাঠি ফটোগ্রাফিক ক্লাব, ঝিনাইদহ ফটোগ্রাফিক সোসাইটি, জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটি, চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল, ফেনী ফটোগ্রাফিক সোসাইটি, জিএসভিএমসি ফটোগ্রাফি ক্লাব, গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, এ২ ফিল্ম ফটোগ্রাফি অ্যান্ড আর্ট সেন্টার, ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব, শ্রীমঙ্গল আলোকচিত্র শিল্পী সংসদ, দৃশ্যপট, আর. পি. শাহা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব, আইআইইউসি ফটোগ্রাফি সোসাইটি, জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটি, ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি, এনএসটিইউ ফটোগ্রাফি ক্লাব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সোনাপুর ৩৮১৪, নোয়াখালী, ধুনট ফটোগ্রাফি অ্যান্ড আর্ট ক্লাব, ৩৬৫ ফটোগ্রাফি লাইব্রেরি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাব, তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, স্টার ফটোগ্রাফিক সোসাইটি, ওয়াইপিপিবি – ইয়াং ফটোগ্রাফার প্যানেল অব বাংলাদেশ, রাইট আর্ট স্টুডিও, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব, ফটোগ্রাফি চর্চা, গাইবান্ধা ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ ফিমেল ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার্স অ্যান্ড কনজারভেশনিস্টস, আশফাক আহমেদ ফিল্ম ফটোগ্রাফি অ্যান্ড আর্ট সেন্টার, আইওপি – ইনস্টিটিউট অব ফটোগ্রাফি, টঙ্গী ফটোগ্রাফি ক্লাব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *