বিপিএস-এর ৫০ বছর: সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি শুরু

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে। এই বিশেষ মাইলফলক উপলক্ষে বছরজুড়ে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই আয়োজনকে সার্থক ও প্রাণবন্ত করতে বিপিএস-এর বর্তমান ও প্রাক্তন সদস্যসহ সকল আলোকচিত্রপ্রেমীর মতামত ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হবে।

এই উপলক্ষে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে বিপিএস কার্যালয়ে একটি বিশেষ জরুরি সভার আয়োজন করা হয়।

সুবর্ণজয়ন্তী উদযাপনের এই প্রথম প্রস্তুতি সভায় বিপিএস-এর স্থায়ী পরিষদ, উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ, বিপিআই গভর্নিং বডি এবং শিক্ষকবৃন্দের অনেকেই উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সুবর্ণজয়ন্তী উদযাপন আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে স্থায়ী কমিটির সদস্য শংকর সাঁওজাল এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থায়ী কমিটির সদস্য ইমতিয়াজ আলম বেগ-এর নাম গৃহীত হয়।

বিপিএস-এর এই ঐতিহাসিক পথচলাকে উদযাপনে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পরবর্তী পরিকল্পনা ও কর্মসূচি শীঘ্রই বিস্তারিত জানানো হবে।

ছবি: নাসির খান সৈকত, সাইফুল আমিন কাজল, বিশ্বজিৎ চন্দ্র শিল

#bps50
#bangladeshphotographicsociety
#bangladeshphotographicinstitute

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *