দীর্ঘ অনুসন্ধানের পর ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশিষ্ট ফটোগ্রাফার হাসান সাইফুদ্দিন চন্দনকে বিপিআই-এর নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি কার্যনির্বাহী পরিষদ এবং স্থায়ী পরিষদের সদস্যদের সম্মেলিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৩ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিপিএস কার্যনির্বাহী কমিটির সভায় তৎকালীন অধ্যক্ষ শফিকুল আলম ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা জানান। এরপর থেকে বিপিএস কার্যনির্বাহী কমিটি ও স্থায়ী কমিটি এই পদের জন্য আগ্রহী ও যোগ্য ব্যক্তির অনুসন্ধান করে আসছিল।






