বিপিআই নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের পর থেকেই বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (বিপিআই) পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা থেকেই এ বিষয়ে আলোচনা চলছিল।

বিপিআই পুনরায় চালু করার লক্ষ্যে গঠনতন্ত্রে উল্লিখিত নীতিমালাগুলো পর্যালোচনা করা হয় এবং পর্যায়ক্রমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এ প্রক্রিয়ায় পূর্বে বিপিআই-এর কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন এমন অনেকের সাথে পৃথকভাবে আলোচনা করা হয়।

১৫ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিপিএস কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট বিপিআই পরিচালনা পর্ষদ গঠন করা হয়। একইসাথে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের বিষয়টিও চূড়ান্ত করা হয়।

বিপিআই পরিচালনা পর্ষদের সদস্যগণ:

১. এম ইউসুফ তুষার (বিপিএস সভাপতি)
২. শফিকুল আলম (অধ্যক্ষ)
৩. মোঃ জাকিরুল মাজেদ কনক
৪. মোঃ আসহাবুল হক নান্নু
৫. মোঃ শামছুল হক সুজা
৬. নাসির খান সৈকত
৭. কে এম জাহাঙ্গির আলম

বিপিআই-এর সামগ্রিক কার্যক্রম সমন্বয়ের জন্য পবিত্র কুমার মোদককে সমন্বয়কারী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী কমিটির মেয়াদেও একবার বিপিআই চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সে সময় বিপিএস স্থায়ী কমিটির সদস্য শফিকুল আলমকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিভিন্ন কারণে সেই উদ্যোগটি সফল হয়নি। নতুন পরিচালনা পর্ষদ গঠনের এই পর্যায়ে তাই তাঁকে পুনরায় অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় পংকজ সিকদারকে। বিপিএস কার্যনির্বাহী কমিটি এবং বিপিআই পরিচালনা পর্ষদে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *